ইরানের প্রেসিডেন্ট সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাবে ইরান এবং যতদিন প্রয়োজন হয়, ততদিন হামলা অব্যাহত থাকবে।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে যুদ্ধ শিগগিরই শেষ হতে চলেছে এমন বক্তব্যে মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আছে এবং আমাদেরও পূর্ণ প্রস্তুতি আছে। যতক্ষণ প্রয়োজন হয়, আমরা আমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদের ওপর আঘাত হানতে প্রস্তুত আছি। এতে যতদিন লাগে, লাগুক।"
ওয়াশিংটনের সঙ্গে কোনো প্রকার আলোচনায় যেতে তেহরান আর আগ্রহী নয় বলেও সাক্ষাৎকারে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “মার্কিনিদের সঙ্গে এর আগেও কয়েকবার আমরা সংলাপে বসেছি। সেসব অভিজ্ঞতা খুবই তিক্ত। আমরা আর সেসব অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না। আলোচনা আর আমাদের এজেন্ডার তালিকায় নেই।”
পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে সৈয়দ আরাগচি দাবি করেছেন, যে লক্ষ্য নিয়ে ইরানে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল তাতে ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।