| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয়ংকর ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম: 10-03-2026 ইং
  • 62085 বার পঠিত
ভয়ংকর ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ঈগল’ বিদেশের মাটিতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

‘ডার্ক ঈগল’ নামে পরিচিত এই হাইপারসনিক অস্ত্র শব্দের গতির তুলনায় পাঁচ গুণ বেশি গতিতে উড়তে পারে। প্রায় ১ হাজার ৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো, মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করার ফলে শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা একে শনাক্ত করতে বা ঠেকাতে অপারগ হয়। 

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত অস্ত্র মোতায়েনের সক্ষমতা দেখাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে মার্কিন কর্মকর্তারা তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বার্তাও দিয়েছে এর মাধ্যমে।  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪