| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৃত্যুর গুঞ্জনে প্রকাশ্যে না এসে নেতানিয়াহুর ভিডিওবার্তা

  • আপডেট টাইম: 11-03-2026 ইং
  • 61550 বার পঠিত
মৃত্যুর গুঞ্জনে প্রকাশ্যে না এসে নেতানিয়াহুর ভিডিওবার্তা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন যখন চারিদিকে ঠিক তখনই প্রকাশ্যে না এসে এক  ভিডিওবার্তা দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রসঙ্গে বলেছেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে আর এ জন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান। কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য,যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।

গত ১০ দিনে ইসরাইলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে ২ হাজার ৩৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই আহতদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪