| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন করে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

  • আপডেট টাইম: 11-03-2026 ইং
  • 61541 বার পঠিত
নতুন করে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে,গত কয়েক ঘণ্টায় এই হামলা চালানো হয়। সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই ছিল ইরানের চালানো ‘সবচেয়ে তীব্র এবং শক্তিশালী’ হামলা।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা তবে পরবর্তী এক নির্দেশনায় বলা হয়েছে পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র (শেল্টার) থেকে বেরিয়ে আসতে পারেন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে এছাড়া দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে বা কার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সুনির্দিষ্ট করে বলেনি। 

এদিকে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত হওয়ায় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে ইসরায়েলের নতুন করে ভয়াবহ বিমান হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকাগুলো বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪