| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরা্নের নজিরবিহীন পরিণতি : ট্রাম্প

  • আপডেট টাইম: 11-03-2026 ইং
  • 61513 বার পঠিত
হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরা্নের নজিরবিহীন পরিণতি :  ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করলে ইরানকে সামরিকভাবে নজিরবিহীন পরিণাম ভোগ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে এ হুমকি দেন তিনি। ট্রাম্প লিখেছেন,ইরান সত্যিই হরমুজ প্রণালিতে মাইন বসিয়েছে এখন পর্যন্ত এমন কোনো খবর পাননি তবে তেহরান যদি সত্যিই সেখানে ভাসমান বিস্ফোরক মাইন বসিয়ে থাকে, তাহলে সেগুলো ‘অবিলম্বে’ সরিয়ে ফেলতে হবে। আর তা অবিলম্বে সরিয়ে না নেওয়া হলে যুক্তরাষ্ট্র  ইরানের বিরুদ্ধে এমন মাত্রায় সামরিক প্রতিক্রিয়া দেখাবে যা ইরান আগে কখনো দেখেনি। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্যকে উদ্ধৃত করে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ প্রতিবেদনটি প্রকাশ পেলে ট্রাম্প লিখেছেন তাদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে,সতর্ক থাকো। লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের নৌকা ধ্বংস করতে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল তা ব্যবহার করে হরমুজ প্রণালিতে মাইন বসানো যেকোনো নৌকাকে স্থায়ীভাবে ধ্বংস করা হবে। 

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জলপথ দিয়ে যায়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে ইরান তেল পার হতে না দেওয়ার ঘোষণা দেয়ায় এ পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। 

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারকে পাহারা দিয়ে পার করেছে,মার্কিন জ্বালানিমন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটি কিছুক্ষন পরে মুছে ফেলা হলেও  হোয়াইট হাউসজানিয়েছে, যুক্তরাষ্ট্র এখনো কোনো তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা দিয়ে পার করায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪