নিরাপত্তাজনিত কারণে তেহরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড। ইরানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত অলিভিয়ের ব্যাঙ্গার্টার-সহ দূতাবাসের সর্বশেষ ৫ সুইস কর্মী ইতোমধ্যে ইরান ত্যাগ করেছেন বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্রমন্ত্রী গানাজিও ক্যাসিস স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং তার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিরক্ষা বাহিনী কর্তৃক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে তেহরানে সুইজারল্যান্ডের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।ইরানে সুইজারল্যান্ডের দূতাবাসে মোট ১০ জন নাগরিকের মধ্যে ৪ জন গত ৩ মার্চ এবং রাষ্ট্রদূত অলিভিয়েল ব্যাঙ্গার্টার-সহ বাকি ৬ জন আজ বুধবার তেহরান ত্যাগ করেছেন। পরিস্থিতির উন্নতি ঘটবে, তখন ফের দূতবাস খোলা হবে এবং পূর্ণমাত্রার কার্যক্রম শুরু হবে।”
দূতাবাস বন্ধ হলেও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।