ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার দাবি করেছেন ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায় উল্লেখ করে আগামী কয়েক দিনের মধ্যেই এগুলো ব্যবহার করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইরানের আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলি ফাদাভি বলেছেন, “আমাদের এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা হয়, এবং এগুলোর গতি প্রতি সেকেন্ডে ১০০ মিটার (৩২৮ ফুট)। আমরা আগামী কয়েক দিনের মধ্যেই এগুলো ব্যবহার করতে পারি।এই ধরনের অস্ত্র প্রযুক্তি শুধু ইরান ও রাশিয়ার কাছেই রয়েছে।"
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা একাধিক সতর্কবার্তা ও বিবৃতি দিয়ে তারা দেশের ক্ষেপণাস্ত্র ও নৌক্ষমতার ওপর জোর দিচ্ছেন। এটি তেহরানের একটি কৌশল যার মাধ্যমে তারা প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করতে এবং চাপ বা হামলার জবাব দেওয়ার বিকল্প আছে এই বার্তা দিতে চাইছে বলে বিশ্লেষকদের ধারনা।