মেহেদী হাসান মিরাজ প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আজ সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। এই ম্যাচের একাদশ অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
বিস্তারিত আসছে....