| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দেশের কারাগারগুলোতে

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 56663 বার পঠিত
ঈদে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দেশের কারাগারগুলোতে

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে দেশের কারাগারগুলোতে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন কারাগারে আটক বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার হিসেবে পায়েস বা সেমাই এবং মুড়ি। সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ দেওয়া হবে। এ ছাড়া পান সুপারি দেয়া হবে।

ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝে ছড়িয়ে দিতে উৎসবের আমেজ সৃষ্টিতে এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও বিশেষ খাবারের আয়োজন করেছে কারা অধিদপ্তর। দেশের সব কারাগারে বন্দিদের এ বিশেষ খাবার পরিবেশন করা হবে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪