দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড পাত্তা পায়নি। বিশ্বকাপের পরাজিত ফাইনালিস্টরা এবার ক্যাম্পে চোটের ধাক্কার দুঃসংবাদ পেল। মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ভেঙে গেছে লেগস্পিনার ইশ সোধির বুড়ো আঙুল। সেরে উঠতে চার সপ্তাহ সময় লাগার কারনে পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
সোধির লকি ফার্গুসনের দলে যোগ দেওয়ার খবর শোনা গেলেও তার বিকল্প হিসেবে কাউকে ভাবেনি নিউজিল্যান্ড ক্রিকেট। হ্যামিল্টন ও অকল্যান্ডে মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির ওপর স্পিনের প্রয়োজনীয়তা পূরণে আস্থা রাখছে তারা।
শেষ দুটি ম্যাচে স্কোয়াডে যোগ দেবেন কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, জেইডেন লেনক্স ও টম ল্যাথাম। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৯১ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হারের স্বাদ পায়। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ খেলবে সিরিজে। কাল (মঙ্গলবার) হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচ এবং শেষ ম্যাচ ২৫ মার্চ ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে।