| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের পদত্যাগ

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 56593 বার পঠিত
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের  পদত্যাগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। এমতাবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে। বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র।

ড. এসএমএ ফায়েজ ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে শিক্ষকতা জীবনের সূচনা করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাকে ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪