ঢাকা-১৭ সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে বলা হয়েছে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রশাসনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, আব্দুর রহমান সানী বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে কার্যক্রম এগিয়ে নেবেন।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ উদ্যোগের মাধ্যমে ঢাকা-১৭ আসনের জনগণের সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।