| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেইমারকে ছাড়াই ব্রাজিল স্কোয়াড, ফিরলেন এন্ড্রিক

  • আপডেট টাইম: 17-03-2026 ইং
  • 52591 বার পঠিত
নেইমারকে ছাড়াই ব্রাজিল স্কোয়াড, ফিরলেন এন্ড্রিক

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময় পার করছে ব্রাজিল জাতীয় দল। তবে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পাননি দলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়ার।

গতকাল (সোমবার) রাতে সেলেসাওদের ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়। যে স্কোয়াড নিয়ে আনচেলত্তির শিষ্যরা আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে। এর পাঁচ দিন পর (৩১ মার্চ) অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। নেইমারকে বাদ দিলেও ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রিয়াল মাদ্রিদের সাবেক শিষ্য এন্ড্রিককে ডেকেছেন আনচেলত্তি। একইসঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো এবং রায়ান। ইবানেজ, দানিলোরও জায়গা মিলেছে।

সম্প্রতি আসন্ন বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েসের। ফলে জাতীয় দলের বাইরে আছেন তিনি। এ ছাড়া চোটের কারণে এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাও ডাক পাননি। তাদের দ্রুত ফিরে পাওয়ার প্রত্যাশা জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘এই তালিকাটি নির্ভর করেছে অনেকগুলো ইনজুরির তথ্যের ওপর। যারা শতভাগ ফিট আছে তাদের নিয়ে দল গড়া হয়েছে। মিলিটাও, গুইমারেস, এস্তেভাও ও রদ্রিগোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলতে যাচ্ছি, প্রতিযোগিতার তীব্রতা, অল্প সময়ে ভ্রমণ– সবমিলিয়ে শতভাগ ফিট থাকা ব্যক্তিদের ডাকা হয়েছে।’

কিন্তু চোটের অস্বস্তির কারণে সেই ম্যাচ খেলেননি নেইমার। সে কারণে স্বাভাবিকভাবেই আনচেলত্তিকে হতাশ হতে হয়েছে। তবে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল সাজানোর আগে তিনি প্রথমবার ডেকেছেন তিনজনকে। এর মধ্যে লিও পেরেইরা স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গো, গ্যাব্রিয়েল সারা তুর্কি ক্লাব গালাতাসারেই এবং ইগর থিয়াগো ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে খেলছেন। এ ছাড়া তিতের ২০২২ বিশ্বকাপ চক্রের পর দানিলো ও ইবানেজকে আরেকবার সুযোগ দিলেন ব্রাজিলের বর্তমান কোচ।

দল নির্বাচন প্রসঙ্গে আনচেলত্তি জানান, পুরো স্কোয়াডই গড়া হয়েছে খেলোয়াড়দের ফিটনেস বিবেচনায়। তার ভাষায়, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শতভাগ ফিট খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রাথমিক দলে থাকলেও নেইমার কেন বাদ পড়লেন, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি আনচেলত্তি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক চোটের কারণেই তাকে ঝুঁকি নিতে চাননি কোচ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪