রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাক ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাওয়ালার নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও পরিচয় শনাক্ত হয়নি আনুমানিক ৫৫ বছর বয়সী যাত্রীর।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ মেলাবর। যেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৮৬ সালে স্থাপিত হয়েছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু আজ সেই স্কুলে ‘আলো’ নয়, বরং শিক্ষার্থীদের মাথার ওপর ঝুলে আছে দুর্ঘটনার কালো মেঘ।
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত চকরামপুর এলাকায় ইসলামিয়া পচুর হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী শাহী ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৫৭) বাসে থাকা দুই যাত্রীর স্কুল ব্যাগে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্দেহজনকভাবে ট্রাংক বহন করতে দেখে তারা মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করেন। এ সময় ট্রাংক খুলে দেখা যায়, ভেতরে তিনটি জারে রাখা রয়েছে বিপুল পরিমাণ ‘মহামূল্যবান’ তেল। পরে চালক কৌশলে পালিয়ে গেলেও ট্রাংকসহ জব্দ করা হয় প্রায় ৫০ লিটার পেট্রোল।
রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া গ্রামের সংগ্রামী নারী টুলি বেগম, যিনি দীর্ঘদিন ধরে অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করতেন, এবার পেলেন নিজের অটোরিকশা। জীবনের প্রতিকূলতা জয় করে এগিয়ে চলা এই নারীর গল্প পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে। বিষয়টি জানার পরই তিনি টুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে মৃত্যু হয় ভাতিজার
চুয়াডাঙ্গা জেলায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে করে জেলাজুড়ে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নীলফামারীতে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত সাত দিনে নীলফামারী জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন রোগী। এর মধ্যে ৮০ জনই শিশু। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ডের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের বন্দরে এক মা অভাবের তাড়নায় তার নবজাতক কন্যাকে হত্যার চেষ্টা করেছেন। বুধবার রাত ২টার দিকে বক্তারকান্দীর মোজাম্মেল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গৃহবধূ রাহেনা বেগমের জন্ম হওয়া নবজাতককে বৃহস্পতিবার সকালে তিনি প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন।