মেঘনা নদীতে চলন্ত লঞ্চে ৩ দিনের অসুস্থ এক নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড
দিনাজপুরের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-এর স্ত্রী খাদিজা মল্লিক সীমু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট-আখাউড়া রেলপথে ট্রেনের ইঞ্জিন বিকলের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় আনন্দনগর হাউজিংয়ের ভেতরে স্বপনের ফ্লাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রোল পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও ইলিশ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে হোটেলের টিনের চালা উড়ে যায় এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে চলে যান।
নড়াইল সদরে একটি পাম্পে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালককে সুজাত আলী নামে ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করেছে র্যাব ।
বাগেরহাটে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মোংলা ডিপোতে অভিযান চালিয়ে হিসাবের বাইরে ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। অভিযান টের পেয়ে ডিপো ম্যানেজার আল আমিন খান পালিয়ে যান।
বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনে বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুদের মধ্যে ঝগড়া কেন্দ্র করে মশাদিয়া গ্রামের সেনু মিয়া ও আওয়াল মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উপজেলার খালিয়া গ্রামে বাড়ির উঠানের গাছের মগডাল থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় আরিফ শেখ নামে এক মাইক্রোচালকের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় গ্রামে নিজ ঘর থেকে রুমি বেগম নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে এখন পর্যন্ত পৃথক অভিযানে মোট ২০ জন পলাতক আসামিকে আটক করা হয়েছে। এর মধ্যে র্যাব-৭ চট্টগ্রাম গ্রেফতার করেছে ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে।
সরকারি প্রটোকল উপেক্ষা করে সরাসরি কবরস্থানে নেমে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে চাকাতি বালা নামে এক বৃদ্ধা নিহত এবং দেয়াল ধসে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও ফসলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।