যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ১ মার্চ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার ৫ দিন পর আহমাদ ওয়াহিদিকে নতুন সর্বাধিনায়ক হিসেবে বেছে নিলো ইরান
অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ বাতিলের ঘোষণা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাস চলাকালীন এমন সিদ্ধান্তকে ঘিরে ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি বুধবার কুয়েতের আকাশসীমায়ে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর ওয়াশিংটন থেকে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে ইরানের হামলার খবর পাওয়া গেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও বাহরাইনসহ বেশ কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই সংশ্লিষ্ট দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের বিহারে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।
আজারবাইজান দাবি করেছে, তাদের ভূখণ্ডে ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
জেলেনস্কি বলেছেন, তিনি ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে সেখানকার কিয়েভের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় সাহায্য করা যায়
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির খনি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৭০ জন শিশু রয়েছে। আহতদের নর্থ কিভুর রাজধানী গোমা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানের হামলায় বাহরাইনে আহত হয়ে চিকিৎসাধীন দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার
আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্য টেনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘আমরা সব সময় কানাডিয়ানদের স্বার্থ রক্ষা করব। প্রয়োজনে আমরা সব সময় আমাদের মিত্রদের পাশে দাঁড়াব এবং তাদের রক্ষা করব।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের সঙ্গে যে যৌথ যুদ্ধ করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেটি ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজ বিস্ফোরণে জাহাজ ডুবে সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘ট্রাম্প কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আলোচনার টেবিলকে ধ্বংস করে দিয়েছেন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে,তবে দাফনের তারিখ এখনো জানানো হয়নি