| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইআরজিসির নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 71716 বার পঠিত
আইআরজিসির নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন সর্বাধিনায়ক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। সংবাদমাধ্যম আল জাজিরা ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ১ মার্চ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার ৫ দিন পর আহমাদ ওয়াহিদিকে নতুন সর্বাধিনায়ক হিসেবে বেছে নিলো ইরান।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে গঠিত এ বাহিনী সীমান্ত রক্ষার পাশাপাশি আইআরজিসির প্রধান দায়িত্ব ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার এবং ইসলামি বিপ্লবের অর্জনকে রক্ষা করা। 

ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি আইআরজিসির গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। পরবর্তীতে ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ছিলেন আইআরজিসির এলিট ব্রিগেড কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের সময়ে (২০০৫-২০১৩) পর্যন্ত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকারী মাসুদ পেজেশকিয়ানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ওয়াহিদি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪