মার্কিন দূতাবাস আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস ( আইআরজিসি) বুধবার একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাগুলি বিশেষভাবে ইসরায়েলি বিমান ঘাঁটিগুলিকে লক্ষ্য করে চালানো হচ্ছে যেগুলি ইরানি ভূখণ্ডে হামলা চালানোর জন্য ব্যবহৃত হত।
ইরানের সামরিক বাহিনীর প্রধান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দোরহিম মুসাভি ইসরায়েলের হাইফা ও তেল আবিবের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের এক গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল–জাজিরার খবরে হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে কয়েকটি পোস্ট করেছেন। এর একটিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন।
যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি। তবে ট্রাম্পের এই বক্তব্যে ‘আমরা’ বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৮টি ‘শত্রু বিমান’ ট্র্যাক করে ভূপাতিত করেছে। তারা জানিয়েছে, তাদের মধ্যে একটি ছিল একটি গুপ্তচর ড্রোন যা “সংবেদনশীল” স্থান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল।