ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা বলছে, ইরানি বাহিনী শেষ আক্রমণে ইসরায়েলে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে আরও ১০ টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে হামলা চালানো হয়।
ইরানের সঙ্গে টানা চার দিনের যুদ্ধে ইসরায়েল দ্রুতগতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার ব্যবহার করছে বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে মিডল ইস্ট আই (এমইই)। তিনি জানান, ইসরায়েলকে পুনরায় সরবরাহে যুক্তরাষ্ট্র কাজ করলেও এসব অস্ত্রের মজুদ ক্রমেই হ্রাস পাচ্ছে।
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর এই প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ‘হঠাৎ উত্তেজনা বৃদ্ধি’ পাওয়ায় চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র উপকূলের কাছে ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগে যাওয়া ট্যাঙ্কার থেকে ২৪ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান শত্রুতার প্রতিক্রিয়ায় পেন্টাগন মধ্যপ্রাচ্য ও ইউরোপে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলে সোমবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এর অংশ হিসেবে জ্বালানি রিফুয়েলিং প্লেন এবং একটি অতিরিক্ত এয়ারক্রাফট ক্যারিয়ার সহ অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন ছিলেন খাদ্যের জন্য বিতরণকেন্দ্রের সামনে অপেক্ষারত ক্ষুধার্ত বেসামরিক মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য সূত্রের বরাতে।
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, কাতার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানায় এবং একে "একটি অকল্পনীয় পদক্ষেপ যার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে" বলে অভিহিত করে।
ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি বলেছে, তারা ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে।
সরায়েলের টানা হামলার মুখে ভারত মঙ্গলবার (১৭ জুন) দেশটির নাগরিকদের ইরানের রাজধানী তেহরান ত্যাগের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে কিছু ভারতীয় নাগরিক ইরানের সীমানা পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোরে রাশিয়ার বিমান হামলায় এক মার্কিন নাগরিক নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।
কানাডায় চলমান জি-৭ সম্মেলনে জোটটির নেতারা কার্যত ইসরায়েলের পক্ষই নিলো। খবর দ্য গার্ডিয়ানের।
বিশ্ববিখ্যাত সুন্নি ইসলামি পণ্ডিত ও শরিয়াহ বিশেষজ্ঞ মুফতি ত্বকী উসমানী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।