সকালে আটকের পর সন্ধ্যায় মুক্তি পেয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে ছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। এই অভিযোগে তার প্রিন্স উপাধি ও সম্মাননাও বাতিল করেন বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছাতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের জন্য “খারাপ পরিণতি” অপেক্ষা করছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে মোট ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। দেশটির শীর্ষ নেতৃত্ব আলাদাভাবে এই সাধারণ ক্ষমার ঘোষণা দেন।
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন
‘এপস্টাইন ফাইল’-এ বিল গেটসের নাম আসার পর ভারতে অনুষ্ঠেয় একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে বৃহস্পতিবারের (১৯ ফেব্রুয়ারি) নির্ধারিত ভাষণ বাতিল করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস
বুধবার রাতে ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধান কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম ও অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নব্বইয়ের দশকের শুরুতে ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সময়কালে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মাইলাম
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিশাখাপত্তমে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ ৭০টি দেশের নৌবাহিনী
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি থেকে গত সপ্তাহে নিজেদের সব সেনা প্রত্যাহার করে সিরিয়ার সরকারের কাছে ঘাঁটিটি হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র
পবিত্র রমজান মাস শুরুর আগে ইসরায়েলি পুলিশ সোমবার আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদ প্রাঙ্গণ থেকে গ্রেফতার করেছে।
মেক্সিকো যেহেতু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাই স্বভাবিক কারণেই আমরা মনে করি যে বোর্ড অব পিসে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়েরই সমান প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু এক্ষেত্রে এমন হয়নি। এ কারণে আমরা বোর্ড অব পিসের পূর্ণ সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় নির্বাচন কমিশনকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের উদাহরণ ভারতের কমিশনকে শেখার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে সবাই ভেবেছিল সহিংসতা হবে, কিন্তু নির্বাচন সম্পন্ন হলো শান্তিপূর্ণভাবে।
নাবুর বিবৃতিতে বলা হয়, ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কো গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে।