| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেফতার

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 92736 বার পঠিত
দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেফতার

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেফতার করেছে সময় জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু)। রোববার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।

নাবুর বিবৃতিতে বলা হয়, ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কো গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে গালুশচেঙ্কোর নাম সরাসরি উল্লেখ না করা হলেও, গত বছর তিনি জ্বালানিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং নভেম্বরে পদত্যাগ করেন।

নাবু আরও জানায়, প্রাথমিক তদন্ত কার্যক্রম আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

২০২৫ সালে জ্বালানি খাতে অর্থপাচারের একটি চক্র উন্মোচনের পর গালুশচেঙ্কোসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তদন্তকারীদের ধারণা, এই চক্রটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে পরিচালিত হয়েছিল।

ইউক্রেনের বিশেষ দুর্নীতিবিরোধী প্রসিকিউটর দপ্তর (এসএপিও) জানিয়েছে, কথিত ১০০ মিলিয়ন ডলারের এই কেলেঙ্কারির মূল পরিকল্পনাকারী ছিলেন ব্যবসায়ী তাইমুর মিনডিচ।

তদন্তে বলা হয়েছে, গালুশচেঙ্কো জ্বালানি খাতে অবৈধ অর্থ প্রবাহ ব্যবস্থাপনায় মিনডিচকে সহায়তা করেন। একই সঙ্গে এনার্জোট্যামের সঙ্গে কাজ করা ঠিকাদারদের চুক্তি বাতিল বা বিল পরিশোধে বিলম্ব এড়াতে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ দিতে বাধ্য করা হতো।

এই কেলেঙ্কারির জেরে ইউক্রেনের আগের দুই জ্বালানিমন্ত্রী এবং প্রেসিডেন্টের চিফ অব স্টাফও পদত্যাগ করেন। তবে সংশ্লিষ্ট সবাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪