| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ১২

  • আপডেট টাইম: 19-02-2026 ইং
  • 89488 বার পঠিত
পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ১২

পাকিস্তানের করাচি শহরের সোলজার বাজার নং ৩ এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উদ্ধার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতে ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধান কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম ও অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সাকশন মেশিন থেকে লিকেজের সূত্রপাত হয়ে থাকতে পারে।

নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও এক ব্যক্তির পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

উদ্ধার অভিযানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে আহত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এদিকে পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এখনো দুইজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪