| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেক্সিকো প্রত্যাখ্যান করল ট্রাম্পের বোর্ড অব পিসের আমন্ত্রণ

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 91067 বার পঠিত
মেক্সিকো প্রত্যাখ্যান করল ট্রাম্পের বোর্ড অব পিসের আমন্ত্রণ

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ নামের একটি পরিষদ গঠন করেছেন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ও প্রশাসন তদারকের জন্য। মেক্সিকো কে বিশ্বের বিভিন্ন দেশের মতো এই পরিষদের পূর্ণ সদস্যপদের জন্য জানানো হয়েছে আমন্ত্রণ। তবে ডোনাল্ড ট্রাম্প এর আমন্ত্রণ প্রত্যাখান করে মেক্সিকো সরকার জানিয়েছে এই পরিষদে ফিলিস্তিনি প্রতিনিধিত্বের মাত্রা প্রয়োজনের তুলনায় একেবারেই স্বল্প।   

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “মেক্সিকো যেহেতু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাই স্বভাবিক কারণেই আমরা মনে করি যে বোর্ড অব পিসে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়েরই সমান প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু এক্ষেত্রে এমন হয়নি। এ কারণে আমরা বোর্ড অব পিসের পূর্ণ সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। 

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মেক্সিকো পরিদর্শক হিসেবে এই পরিষদে থাকবে এমন সিদ্ধান্তে জাতিসংঘে মেক্সিকোর দূত এই পরিষদে পরিদর্শক হিসেবে আমাদের প্রতিনিধিত্ব করবে।

২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ২০টি পয়েন্ট সম্বলিত একটি পরিকল্পনা পেশ করেন ট্রাম্প। ইসরায়েল ও হামাস উভয়ে সেই পরিকল্পনায় সম্মতি জানানোর পর গত ১০ অক্টোবর থেকে কার্যকর হয় সেই পরিকল্পনা। পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে গাজা বোর্ড অব পিসের সদস্যপদ নিয়েছে। গত ১৯ জানুয়ারি ওয়াশিংটনে এ বোর্ডের প্রথম বৈঠকও হয়েছে।





ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪