| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিয়া থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম: 19-02-2026 ইং
  • 89729 বার পঠিত
সিরিয়া থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি থেকে গত সপ্তাহে নিজেদের সব সেনা প্রত্যাহার করে সিরিয়ার সরকারের কাছে ঘাঁটিটি হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্স মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় সিরিয়ার আইএসের উত্থানের সময় যুক্তরাষ্ট্রের এ ঘাঁটিগুলো তৈরি করা হয়েছিল।

২০১৪ সালে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সময় সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যেই উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর। উত্থানের কিছু সময়ের মধ্যেই আইএস সিরিয়া ও ইরাকের বিস্তৃত ভূখণ্ড দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে। যুক্তরাষ্ট্র সে সময় আইএস-কে দমনের জন্য ২ হাজার সেনা পাঠিয়েছিল। এখনো বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার মার্কিন সেনা রয়েছেন যাদের দ্রুত ধাপে ধাপে প্রত্যাহার করে আনা হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে বলেন, 'আইএসের হুমকি তেমন শক্তিশালী না থাকায় এখন সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার এসেছে। আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি থাকায় এই গোষ্ঠীকে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ যুক্তরাষ্ট্র সে সময় সিরীয় সরকারকে সহযোগিতা করতে দেশটিতে সেনা পাথিয়েছিলেন, যা তারা এখন ধাপে ধাপে প্রত্যাহার করছেন।' 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪