কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে হারার পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত
চতুর্থ দিনে ৫.৪ ওভার টিকেছে বাংলাদেশের ইনিংস। এর মধ্যে ১৮ রানে বাকি ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হলো তারা।
গলে প্রথম টেস্টে লড়াকু পারফরম্যান্সের পর কলম্বোতে এসে যেন ছন্দ হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে হার এখন খুব একটা দূরের বাস্তবতা নয় নাজমুল হোসেন শান্তর দলের জন্য।
বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে।
গল টেস্টে রানের বন্যা বাইছে। মঙ্গলবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
সম্প্রতি নিজেদের গোলকিপিং অপশন বাড়িয়ে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে হুয়ান গার্সিয়াকে কিনে নিয়েছে বার্সেলোনা। এরপর থেকেই স্প্যানিশ চ্যাম্পিয়নরা বড় একজন তারকা ফরোয়ার্ডকে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও ইঙ্গিত দিয়েছেন বড় চমকের। যে তালিকার শীর্ষ নাম বর্তমানে অ্যাতলেটিক ক্লাবে খেলা স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করছেন পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। দুজনেই ডানহাতি ব্যাটার। টেস্টে ১৯৯৫ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার হয়ে দুই ডানহাতি ব্যাটার ইনিংস শুরু করলেন। এতে ৩০ বছর পর দুই ডানহাতি ব্যাটার দিয়ে ইনিংস শুরু করলো লঙ্কানরা।
গত মৌসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তারপরও রিশাদের ওপর আস্থা রেখেছে হোবার্ট হারিকেনস। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান এই ফ্র্যাঞ্চাইজি।
অন্যদিকে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘জি’-এর ম্যাচে মরক্কোর উইদাদ কাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে পেপ গার্দিওলার ম্যান সিটি।
উদ্বোধনী উইকেটে ৪৭ রানের জুটি করে লঙ্কানদের এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। অবশেষে সেই জুটি ভেঙেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম
বাংলাদেশ তৃতীয় দিনের সকালে যোগ করলো মোটে ১১ রান। কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ বলে শূন্য রান করা নাহিদ রানা। এর মধ্য দিয়ে শেষ উইকেটটি হারিয়ে দলীয় ৪৯৫ রানেই শেষ হলো বাংলাদেশের ১ম ইনিংস। আসিথা ফার্নান্দো নিয়েছেন ৪ উইকেট। হাসান মাহমুদ অপরাজিত ছিলেন ৭ রানে।
মুশফিকুর রহিম আউট হলেন। সেই পুরোনো রোগ ধরে বসলো বাংলাদেশের। একের পর এক উইকেট হারাতে থাকলো টাইগাররা। শেষ বিকেলে ২৬ রানের মধ্যে ৫টি উইকেট খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘণ্টার মতো খেলা বন্ধ ছিল। তার ঠিক আগের বলে ‘আম্পায়ার্স কলে’ বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম। পুনরায় খেলা শুরুর পর সেই আম্পায়ার্স কলেই সাজঘরে ফিরে গেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
বৃষ্টির পর গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা ফের শুরু হয়েছে। ৪ উইকেটে ৪২৩ রান নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৫৯ আর লিটন দাস ৬১ রানে অপরাজিত।
দলকে মনমত নিজের পারফরম্যান্স উপহার দিতে পারছেন না- এই অনুশোচনা থেকেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে মাত্র কয়েকদিন আগেই বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু টি-টোয়েন্টিতে তিনি ঠিকই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) মঙ্গলবার ৪৮ বলে ঝোড়ো এক সেঞ্চুরি করেন তিনি।