| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে আজ (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস।

বিস্তারিত...

ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পেসারদের দাপট যেন থামছেই না। ১৩০ বছরের পুরোনো এক রেকর্ড ছুঁয়ে ম্যাচের প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট। শনিবার দ্বিতীয় দিনেও সেই ধারাবাহিকতা বজায় থাকল। ইংল্যান্ডের পেস আক্রমণের মুখে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের ৪২ রানের লিড যোগ করে সফরকারীদের সামনে ১৭৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকরা।

বিস্তারিত...

বিপিএল, অ্যাশেজসহ টিভির পর্দায় যত খেলা

আজ শনিবার (২৭ ডিসেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বিপিএলের দ্বিতীয় দিনে রয়েছে দুটি ম্যাচ। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে ম্যানসিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল।

বিস্তারিত...

ফুটবলের 'পিকাসো' জন রবার্টসন আর নেই

নটিংহ্যাম ফরেস্টের সর্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য জন রবার্টসন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে ৭২ বছর বয়সে এই স্কটিশ উইঙ্গারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার ক্লাব।

বিস্তারিত...

পা ভেঙে দুই মাসের জন্য মাঠের বাইরে ইসাক

সত্যি হলো আশঙ্কা, শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে আঘাতে লিভারপুল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের পা ভেঙে গেছে। ইসাকের পায়ে সফল অস্ত্রোপচার করা হলেও প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় লিভারপুল কোচ আর্নে স্লট টটেনহ্যামের ডিফেন্ডার মিকি ফন ডি ভেনের ট্যাকলকে ‘বেপরোয়া’ বলে আখ্যা দিয়েছেন।

বিস্তারিত...

বিপিএল খেলা হচ্ছে না বিদেশি তারকা ক্রিকেটারের

আর মাত্র ২ দিন পরেই মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। কিন্তু শেষ মুহূর্তে বিপিএলের নতুন আসর শুরুর আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন চট্টগ্রাম রয়েলসের পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা এই তিন বিদেশি ক্রিকেটার।

বিস্তারিত...

ভারতের বিরুদ্ধে আইসিসির দ্বারস্থ হচ্ছেন পিসিবি সভাপতি

যুব এশিয়া কাপকে ঘিরে ভারত-পাকিস্তান ক্রিকেট উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক ও অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি।

বিস্তারিত...

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ৩৮ বছর বয়সী ভারতীয় ব্যাটার রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। বরং নিজেকে আরো দীর্ঘ সময় ওয়ানডে ক্রিকেটে দেখতে চান তিনি

বিস্তারিত...

আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ, খেলবে পাঁচ দল

আফগানিস্তান প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেটের অগ্রযাত্রার নতুন ধাপ। এটি আমাদের দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও ভালোভাবে তুলে ধরতে সাহায্য করবে বলে জানিয়েছে এ সি বি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

বিস্তারিত...

অ্যাশেজ জিতে শীর্ষস্থান মজবুত করলো অস্ট্রেলিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার অব্যাহত দাপটে অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে অজিরা। অ্যাডিলেডে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে তারা।

বিস্তারিত...

বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

ফুটবলের মতো ক্রিকেটেও দ্রুত উন্নতি করতে চায় সৌদি আরব। স্বল্প সময়ে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে দেশটি উপমহাদেশ এবং আশেপাশের দেশ থেকে ক্রিকেটার ও কোচ নিয়ে নাগরিকত্ব দিয়ে খেলানোর পরিকল্পনা করছিল।

বিস্তারিত...

রোনালদোর রেকর্ড ছুঁয়ে বছরের শেষ ম্যাচে আলো ছড়ালেন এমবাপে

বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বছরের শেষ ম্যাচে ২০ ডিসেম্বর দিবাগত রাতে ঘরের মাঠে সেভিয়াকে আতিথ্য দেয় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই হারের হতাশা কাটিয়ে সেভিয়ার বিপক্ষে ২–০ গোলের জয় পায় লস ব্লাঙ্কোস। প্রথমে জুড বেলিংহ্যাম, আর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে।

বিস্তারিত...

বিপিএলকে চ্যালেঞ্জ বলার কারণ জানেন না বিসিবি সভাপতি

আগামী ২৬ ডিসেম্বর এবার সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের আসন্ন দ্বাদশ আসর। অনেকে এবারের বিপিএল বেশ চ্যালেঞ্জিং মনে করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএলকে চ্যালেঞ্জ বলার কারণ জানেন না।

বিস্তারিত...

গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জয়ের খেলায় নির্ধারিত সময়ে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো ১-১ সমতায় ছিল। খেলার পেনাল্টি শ্যুটআউটে টানা চারটি বল ঠেকিয়ে পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনোভের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল লুইস এনরিকের দল । যার সুবাদে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে প্রথমবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

বিস্তারিত...

ম্যাচ চলাকালে প্রকাশ্যে খেলোয়াড়কে খুন

ভারতের পাঞ্জাবে কাবাডি ম্যাচ চলাকালীন খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে গুলি করে খুন করা হয়েছে। দুষ্কৃতকারীরা সেলফি তোলার কথা বলে খুব কাছাকাছি এসে গুলি চালালে তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪