| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ দুশ্চিন্তায়

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 409 বার পঠিত
ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ দুশ্চিন্তায়

ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়ে ইউরোপীয় লিগগুলোর শিরোপা নির্ধারণীর পরপরই মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। ক্লাব কিংবা জাতীয় দল সব দিক থেকেই ফুটবলারদের জন্য এ সময়টা যখন খুব গুরুত্বপূর্ণ ঠিক সেই সময়ে কিলিয়ান এমবাপে মাঠ ছেড়েছেন ক্লাব ও ফ্রান্স জাতীয় দলকে দুশ্চিন্তায় ফেলে চোটের অস্বস্তি নিয়ে।

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের ম্যাচের ৮১ মিনিটে বদলি ফুটবলার হিসেবে উঠে যাওয়ার আগে ‘অস্বস্তি’ অনুভব করা এমবাপে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘এমবাপের কী হয়েছে আমি নিশ্চিত নই। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েক দিনে তার অবস্থা কী হয় দেখা যাবে। রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। 

আরও পড়ুন-   

বাড়ির টয়লেট থেকে ১০৮ লিটার ডিজেল জব্দ

এমবাপের বাম হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে প্রাথমিকভাবে এমনই ধারণা করা হচ্ছে। ৩ মে রিয়াল মাদ্রিদ এস্পানিওলের বিপক্ষে,এক সপ্তাহ পর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বীরা। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ২৮ ম্যাচে ২৪টি গোল করা এমবাপের আসন্ন ম্যাচগুলোয় খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

আসন্ন গ্রীষ্মে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা রয়েছে এমবাপের। ফরাসিদের আসন্ন মেগা ইভেন্টের যাত্রা শুরু হবে ১৬ জুন প্রথম প্রতিপক্ষ সেনেগালকে দিয়ে। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪