| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডোপিং বিতর্কে ব্রেসওয়েল

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 213 বার পঠিত
ডোপিং বিতর্কে ব্রেসওয়েল

 নিউজিল্যান্ডের সাবেক পেসার ডগ ব্রেসওয়েল আবারও ডোপিং বিতর্কে পড়ে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ‘দ্য ক্রিকেট রেগুলেটর’ শুক্রবার (২৪ এপ্রিল) এই সিদ্ধান্ত জানায়। 

গত বছর সেপ্টেম্বরে ব্রেসওয়েলের একটি ইন-কম্পিটিশন ডোপ টেস্ট করা হয় চেলমসফোর্ডে এসেক্স ও সমারসেটের মধ্যকার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে। ডোপ টেস্টে ইসিবির অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী কোকেনকে নিষিদ্ধ পদার্থ হিসেবে তালিকাভুক্ত করা হয়। ব্রেসওয়েলের দেহে বিপাকীয় উপাদান বেঞ্জয়লেকগোনিনের উপস্থিতি ধরা পড়ে লন্ডনের বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সি স্বীকৃত পরীক্ষাগারে।

আরও পড়ুন-   

সালিশি বৈঠকে খুন

ব্রেসওয়েল ম্যাচের প্রথম দিনের পর সারারাত কোকেন গ্রহণ করেছিলেন। বিষয়টি তাকে নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তিনি ৮ ডিসেম্বর নিজের বক্তব্যে মাদক ব্যবহারের বিষয়টি স্বীকার করে দোষ স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি।

ব্রেসওয়েল ২০২৫ সালের ২৮ ডিসেম্বর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডোপ টেস্টের ফল জানার পর। তবে অবসর নিলেও তাকে শাস্তি থেকে ছাড় না দিয়ে নিয়ম অনুযায়ী তার দুই বছরের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়, যা ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। যদিও ব্রেসওয়েলের মাদকটি পারফরম্যান্স বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট নয়। তবুও অ্যান্টি-ডোপিং নীতিমালা অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা হয়।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪