বাংলাদেশ নারী ক্রিকেট দল জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে শ্রীলঙ্কার মেয়েরা। তাই সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে দাঁড়িয়েছে সিরিজের শেষ ম্যাচটি । বাংলাদেশের পক্ষে সোবহানা মোস্তারির ফিফটিতে ২১৩ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশের দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও উইকেটে থিতু হতে পারেননি কেউ। ১১ রানে ফারজানা ও শারমিন ১৭ রান করে সাজঘরে ফিরে যান।
আরও পড়ুন-
দলীয় ৩৪ রানে শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইনিংস মেরামতের চেষ্টায় অধিনায়কের ব্যাট থেকে ৯০ বলে ৪০ রান আসে যার প্রভাব পড়েছে দলের রানরেটে। তবে সোবহানার আক্রমণাত্মক ব্যাটিং থেকে আসে ৭৪ রান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে রিতু মণি ১৬ বলে ২০ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের সংগ্রহ ২১৩ রান।
এফএ/ আয়না