| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাঠেই প্রাণ হারালেন ফুটবলার

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 355 বার পঠিত
মাঠেই প্রাণ হারালেন ফুটবলার

নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো খেলার মাঝেই মাঠে অজ্ঞান হয়ে প্রাণ হারিয়েছেন। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে। এনেরামো আন্তর্জাতিক ফুটবলে ১০টি ম্যাচ খেলেছেন।

গতকাল (শুক্রবার) সকালে কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে খেলার সময় দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিটের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তিনি। এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি‘এটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন এই মুহূর্তে আমি ভাষাহীন।’

আরও পড়ুন-   

ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি

তিউনিসিয়ায় সফল ক্লাব ক্যারিয়ার থাকা সত্ত্বেও তিনি নাইজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ভক্তদের কাছে ‘দ্য ট্যাঙ্ক’ নামে পরিচিত এ ফরোয়ার্ড এনেরামো দলটিকে একাধিক শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া তিনি খেলেছেন তুরস্কের ক্লাব– সিভাসপোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়ে।

জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার হয়ে অভিষেক হয় এনেরামোর। অভিষেকের তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেন তিনি।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪