যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পেশাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলেছেন, এর চেয়ে বেশি বিপজ্জনক পেশা কল্পনা করা কঠিন। শনিবার (২৫এপ্রিল) স্থানীয় সময় রাতে হোয়াইট হাউজে ব্রিফিং রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে গুলির ঘটনা ঘটে।
ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থি ছিলেন। গুলির শব্দ শোনার পরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের অন্যত্র সরিয়ে নেন।
পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, নৈশভোজটি ছিলো বাকস্বাধীনতার প্রতি উৎসর্গ করা আয়োজন. যার লক্ষ্য ছিলো ঐক্য গড়ে তোলা। তবে অনুষ্ঠানের মাঝেই হামলার ঘটনা পরিস্থিতিকে পাল্টে দেয়।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিলো এবং তিনি একজন হত্যাকারী। সিক্রেট সার্ভিসের সদস্যরা পুরো বিষয়টি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেন। এছাড়া হামলার সময় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্ট পরিহি থাকায় সে প্রাণে রক্ষা পান।
এদিকে হোটেলটির নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ১৯৬৫ সালে চালু হওয়া এই হোটেলটি দির্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়ে আসছে। তবে ভনটি বেশি নিরাপদ নয় বলেও জানান তিনি।
ঘটনার বিষয়ে ট্রাম্প ধারণা দেন, হামলাকারী একজনই জড়িত ছিলো, যিনি একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালান। বর্তমানে তাকে হেফাজতে নেয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে তিনি ‘অসুস্থ মানসিকতার মানুষ’ বলে উল্লেখ করেন।
ব্রিফিংয়ে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা সাধারণত বিরল। ট্রাম্প জানান, এই ঘটনা মেলানিয়ার জন্য মানসিকভাবে গভীর আঘাতের কারণ হয়েছে।
এ ছাড়া ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকানদের লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা নতুন নয় এবং অতীতে পেনসিলভানিয়া ও ফ্লোরিডায়ও তার ওপর হামলার চেষ্টা হয়েছিল।
হাফিজ/ আয়না নিউজ