| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে উলিশী খালের পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 178 বার পঠিত
যশোরে উলিশী খালের পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী–যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে সেখানে উপস্থিত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশে রওয়ানা হন তিনি।

 প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় যে, প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

 সফরসূচি অনুযায়ী-সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলাশীর যদুনাথপুর খাল খনন করেন। পরবর্তীতে এটি এলাকায় “জিয়া খাল” নামে পরিচিতি পায়। খালটি খননের ফলে ওই অঞ্চলের কৃষিজমিতে সেচ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

এলাকাবাসীর মতে, এক সময় খালটি স্থানীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে এর কার্যকারিতা কিছুটা কমে যায়। দীর্ঘদিন ধরে সংস্কার ও পুনঃখননের দাবি জানিয়ে আসছিল স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

আরও পড়ুন:

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন করে শুরু হওয়া এই পুনঃখনন কার্যক্রমে খালটি আবারও সচল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪