গ্যাসের সমস্যা সমাধান ও রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড বিতরণ করা হবে। জনগণের ভাগ্য পরিবর্তনই বিএনপির রাজনীতি। এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসচির উদ্ভোধন শেষে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যতদিন ক্ষমতায় থাকবো জনগণকে দেয়া প্রতিটি প্রতিশুতি অক্ষরে অক্ষরে পূরণ করবো। আর প্রতিটি কর্মসূচি মানুষের জন্য হবে হবে বলেও জানান তিনি।
দেশে নারী শিক্ষার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য মেয়েদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করবে সরকার।
এসময় তিনি বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হতে হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। এনিয়ে জনগণেকে সতর্ক থাকার আহবান জানান।
এর আগে উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প, ভিদ্দিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ