| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যাম্পাসে বিক্ষোভ: ছাত্র রাজনীতি বন্ধের ইস্যুতে ছাত্রদল-শিবির মুখোমুখি

  • আপডেট টাইম: 11-05-2026 ইং
  • 3026 বার পঠিত
ক্যাম্পাসে বিক্ষোভ: ছাত্র রাজনীতি বন্ধের ইস্যুতে ছাত্রদল-শিবির মুখোমুখি

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিক্ষোভে করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনাকে ঘিরে পরস্পরবিরোধী অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির। এতে মূলধারার ছাত্র সংগঠনগুলো একে অপরকে দায়ী করছে বলে জানা গেছে।

সোমবার (১১ মে) সকালে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ চাই স্লোগানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভকারীদের দাবি, ক্যাম্পাসে দলীয় রাজনীতির কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

তবে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অভিযোগ করেছে, বিক্ষোভে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায় চাপানো হচ্ছে এবং কিছু মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে। সংগঠনটির দাবি, বিক্ষোভের আড়ালে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং একটি বিশেষ গোষ্ঠী সংঘর্ষ উসকে দিতে চাচ্ছে।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ বলছে, তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল দাবি।

বর্তমানে পরিস্থিতি কিছুটা থমথমে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪