আলোচিত শিক্ষক শেহরিন আমিন মোনামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পদত্যাগের ঘোষণা দিয়ে শেহরিন আমিন মোনামী লিখেছেন, আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।
তিনি তার প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, শিক্ষকতা জীবনে কখনো প্রশাসনিক দায়িত্ব নেয়ার ইচ্ছা তার ছিল না। ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাকে এ পদের জন্য প্রস্তাব দিলে তখন দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি তা গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন-
ক্যাম্পাসে বিক্ষোভ: ছাত্র রাজনীতি বন্ধের ইস্যুতে ছাত্রদল-শিবির মুখোমুখি
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে বিদায়ী সহকারী প্রক্টর তার পোস্টে লেখেন, বিগত সময়ে আমি প্রক্টর স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে চরম ধৈর্য ধরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের যেভাবে ক্ষমা ও মমতায় আগলে রেখেছিলেন,তার টিমের সদস্য হিসেবে সেই চেষ্টা করেছি আমরা।
জুলাই ও জুলাই-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে উল্লেখ করে মোনামী লেখেন,সম্ভবত আর কোনো প্রক্টরিয়াল টিমকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। এ টিমের অংশ হিসেবে কাজ করা আমার জন্য ছিল পরম সম্মানের।
এফ এ/আয়না