| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে নেতিবাচক পোস্টের বিষয়ে শিক্ষকদের প্রতি নির্দেশনা

  • আপডেট টাইম: 12-05-2026 ইং
  • 2085 বার পঠিত
ফেসবুকে নেতিবাচক পোস্টের বিষয়ে শিক্ষকদের প্রতি নির্দেশনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করেছে।একই সঙ্গে নেতিবাচক পোস্ট করা শিক্ষকদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে)  মন্ত্রণালয় এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিশু কল্যাণ ট্রাস্টকে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট করছেন বা সেসব পোস্ট শেয়ার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। এই নির্দেশিকা লঙ্ঘন করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন- 

ঈদুল আজহায় ১৬ দিনের ছুটি থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে

মন্ত্রণালয় নির্দেশনায় জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কটূক্তি, অপপ্রচার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন এমন শিক্ষকদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। 

এফ এ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪