| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালিতে জেফ বেজোসের বিয়েতে তারার মেলা

  • আপডেট টাইম: 28-06-2025 ইং
  • 182669 বার পঠিত
ইতালিতে জেফ বেজোসের বিয়েতে তারার মেলা
ছবির ক্যাপশন: ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজ। ছবি: সংগৃহীত

কালাম আজাদ, ইতালি 

তিনি পৃথিবীর তৃতীয় ধনী। তাইতো বিয়েটাও হবে জাকজমক। হবে ব্যয়বহুলও। আর হ্যাঁ, সেই বিয়েতে স্বভাবতই থাকবেন বিশ্বের নামকরা ধনী ব্যক্তি এবং তারকারা। ছিলেনও তেমনই। বলছি জেফ বেজোসের কথা। অবশেষে শুক্রবার (২৭ জুন) ইতালির ভেনিসে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। বিয়ে করেছেন তাঁর দীর্ঘ ৪ বছরের প্রেমিকা সাংবাদিক লরেন স্যানচেজকে।

শপথ ও আংটি বদলের মাধ্যমে সম্পন্ন হয়েছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। প্রকাশিত হয়েছে তাঁদের গাঁটছড়া বাধার প্রথম ছবিও। যা রীতিমতো ভাইরাল সোস্যাল মিডিয়া জুড়ে। স্যানচেজ নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ছবিটি।

সন্ধ্যায় ভেনিসের সান জর্জিও দ্বীপে বিয়ের মূল আয়োজন শেষ হয়। সেখানে এই দম্পতি আংটি বদল করেন। জাঁকজমক এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র, রাজনীতি, অর্থনীতি এবং বিনোদন জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিকেলে কার্ডাশিয়ান-জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, অপরা উইনফ্রেসহ জনপ্রিয় তারকাদের ওয়াটার ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থলে যেতে দেখা যায়।

এ ছাড়া হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পসহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তিনদিনের আয়োজনের শেষদিন শনিবার আয়োজিত হবে বিয়ের প্রধান পর্ব।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম বেজোস ও সানচেজের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। এরপর থেকেই আলোচনায় ছিলো এই জুটি। অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৩ সালে বাগদান সম্পন্নের পর শুক্রবার বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪