ঢাকায় ব্রিটিশ হাইকমিশন নতুন সতর্কতা বার্তা দিয়েছে। তারা বলেছে, ভিসা জালিয়াতি এবং প্রতারণার বিরুদ্ধে সতর্ক না হলে, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে আবেদনকারীরা গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন।
হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, যারা ভিসা জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করবেন, তাদের ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে।
প্রতারণাকারীরা প্রায়শই ভিসা নিশ্চিতকরণ, যোগ্যতা ছাড়া চাকরি বা দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের অর্থ হারাতে বাধ্য করে। এর ফলস্বরূপ, ভিসা প্রত্যাখ্যান, আর্থিক ক্ষতি এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে পাচার ও শোষণ ঘটে।
হাইকমিশনার সারাহ কুক সকল ভিসাপ্রত্যাশীকে পরামর্শ দিয়েছেন, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট www.gov.uk ব্যবহার করে আবেদন করতে।
তবে যারা জালিয়াতির চেষ্টা করেন, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।