| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে যা বললেন জয়শঙ্কর

  • আপডেট টাইম: 06-12-2025 ইং
  • 160062 বার পঠিত
দিল্লিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে যা বললেন জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ( ৬ ডিসেম্বর ) নয়াদিল্লিতে এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্দিষ্ট পরিস্থিতিতে ভারত যেতে বাধ্য হওয়া শেখ হাসিনা কতদিন সেখানে থাকবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরিই তার নিজের।

গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। আন্দোলনের সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি হয়, আহত হন হাজার হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি ভারতে পালিয়ে যান।

শনিবার ( ৬ ডিসেম্বর ) এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়াল প্রশ্ন করেন, শেখ হাসিনাকে কি ‘যতদিন তিনি চান’ ততদিন ভারত থাকার সুযোগ দেওয়া হবে?

জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন। তার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই পরিস্থিতিই বড় ভূমিকা রাখছে। আর এটা শেষ পর্যন্ত তার নিজের সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের অনেকেরই দাবি ছিল, অতীতে অনুষ্ঠিত নির্বাচনের পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। তাই যদি নির্বাচনই মূল সমস্যা হয়ে থাকে, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও ভারতে তার অবস্থানের সময়সীমা এখনো অনিশ্চিত। তবে ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সিদ্ধান্ত একান্তই তার।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪