| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জন নিহত

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 160873 বার পঠিত
ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জন নিহত

ভারতের গোয়া রাজ্যের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে ‘বার্চ বাই রোমিও লেন’ নামে একটি নাইটক্লাবে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের পাশাপাশি কয়েকজন পর্যটকও প্রাণ হারান এ ঘটনায়।

গোয়া পুলিশের প্রাথমিক ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কয়েকটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত ২৫ জনের মধ্যে ৪ জন পর্যটক এবং ১৪ জন ক্লাবের কর্মচারী বলে নিশ্চিত করেছে পুলিশ। বাকি ৭ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, অধিকাংশ মৃত্যুই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে হয়েছে। তিনজন দগ্ধ হয়ে মারা গেছেন।

অন্তত ৫০ জন আহতকে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, গোয়ার জন্য এটি অত্যন্ত শোকের দিন। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ ও দমকল বিভাগ যৌথ তদন্ত শুরু করেছে। নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪