| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 160859 বার পঠিত
৭ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত

যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে ঘটে এই ভূমিকম্প। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামিরও কোনো আশঙ্কা নেই।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে—ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী এক প্রত্যন্ত অঞ্চলে। আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, আর ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে ছিল এপিসেন্টার।

ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

এদিকে, হোয়াইটহর্স শাখার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পটি ছিল বেশ শক্তিশালী এবং অনেক মানুষই কম্পন অনুভব করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪