| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনিনের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী, প্রেসিডেন্ট অপসারিত

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 160561 বার পঠিত
বেনিনের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী, প্রেসিডেন্ট অপসারিত

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা রাষ্ট্রপতি প্যাট্রিস ট্যালনকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এবং রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

রোববার ( ৭ ডিসেম্বর ) রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে একদল সৈন্য সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। তারা জানায়, দেশ পরিচালনার জন্য ‘পুনর্গঠনের জন্য সামরিক কমিটি’ নামে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন লেফটেন্যান্ট কর্নেল পাস্কাল টিগ্রি।

১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতার পর বেনিন বহু অভ্যুত্থানের মুখ দেখেছে। যদিও ১৯৯১ সালে ম্যাথিউ কেরেকোর দীর্ঘ দুই দশকের শাসন শেষে দেশটি তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পায়। বর্তমান প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালন ২০১৬ সাল থেকে ক্ষমতায় আছেন এবং আগামী এপ্রিলেই তার পদত্যাগ করার কথা ছিল।

এদিকে, বেনিনে ফরাসি দূতাবাস জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের কাছে ক্যাম্প গুয়েজোতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। দূতাবাস তার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরে থাকার আহবান জানিয়েছে।

উল্লেখ্য, এর মাত্র দুই সপ্তাহ আগে, ২৬ নভেম্বর, প্রতিবেশী দেশ গিনি-বিসাউয়ের সেনাবাহিনীও ক্ষমতা দখলের ঘোষণা দেয়। নির্বাচনী সংকটের জেরে সেখানেও দুই প্রেসিডেন্ট প্রার্থী নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪