| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করল নাইজেরিয়া

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 160083 বার পঠিত
অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করল নাইজেরিয়া

গত মাসে একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে অপহৃত ১০০ শিক্ষার্থীকে গতকাল রোববার উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির সেনা-পুলিশ যৌথবাহিনী। নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংস্থা ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

২১ নভেম্বর নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুলে হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে অপহরণ করে একদল সশস্ত্র দুর্বৃত্তরা। নাইজেরিয়ার সেনা-পুলিশ যৌথ বাহিনী ১৫ দিন অভিযান চালিয়ে তাদের মধ্যে ১০০ জন শিক্ষার্থীকে উদ্ধার করলেও বাকি ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এবং তাদের বর্তমান অবস্থা কী- সে সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেননি যৌথ বাহিনীর কর্মকর্তারা। 

নাইজেরিয়ায় বর্তমানে বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ ও সহিংসতায় ভরপুর দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন প্রদেশে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীগোষ্ঠীর পেশা হলো ডাকাতি, লুটপাট, অপহরণ, নারী ও শিশুপাচার, হত্যাসহ প্রায় সবধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে। 

দেশটির মোট জনসংখ্যার ৫৩. ৫ শতাংশ মুসলিম এবং ৪৫. ৯ শতাংশ খৃস্টান হওয়ায় বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীগোষ্ঠী কয়েকটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আলকায়দা এবং ইসলামিক স্টেট দ্বারা প্রভাবিত। গোষ্ঠীগুলো প্রায় নিয়মিত খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, ব্যবসাকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে।

সিএএন নাইজার শাখার প্রধান ড্যানিয়েল অ্যাটোরি রয়টার্সকে বলেন, “অবশিষ্ট ১২৭ শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকার কী অবস্থা, তা আমরা এখনও জানি না। তবে আমরা প্রার্থনা করছি যে তারা সবাই যেন সুস্থ থাকে এবং দ্রুত মুক্তি পায়।” এর আগে ২০২৪ সালের মার্চ মাসে নাইজেরিয়ায় আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই শতাধিক শিক্ষার্থীকে গণঅপহরণ করা হয়েছিল। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪