| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক যুগ পর ভিসা ফি বাড়ালো মিসর

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 160082 বার পঠিত
এক যুগ পর ভিসা ফি বাড়ালো মিসর

প্রায় এক যুগ পর বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার প্রবেশ বা এন্টি ভিসা ফি ২০ ডলার বৃদ্ধি করেছে বিশ্বের অন্যতম পর্যটন রাষ্ট্র মিসর। এন্ট্রি ভিসার ফি বাবদ আবেদনকারীকে এখন থেকে গুণতে হবে ২৫ ডলারের পরিবর্তে ৪৫ ডলার। 

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ এল সিসি এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করার পরে আইনটি ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশও করা হয়েছে।

 ২০১৪ সালের মে মাসে মিসর ভিসা ফি ১৫ ডলার থেকে বাড়িয়ে ২৫ ডলার করার পর দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে আর ফি বাড়ায়নি দেশটি।

প্রাচীন সভ্যতা মিসরের নাম উল্লেখ করলেই চোখে ভাসে প্রাচীন ভাস্কর্য,পিরামিড এবং বিভিন্ন ও স্থাপনা। যা  দেখতে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক প্রতি বছর আসেন মিসরে।

সম্প্রতি ব্যাপক মূল্যস্ফীতিতে ভোগা দেশটিতে এ কারণেই দেশটির সরকার ভিসা ফি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪