| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয় উদযাপনে ভারতীয় বিমানবাহিনীর এয়ার শো

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 157008 বার পঠিত
বিজয় উদযাপনে ভারতীয় বিমানবাহিনীর এয়ার শো

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহীর বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে আসামে এয়ার শো- এর আয়োজন করেছে দেশটির বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড। আজ বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে সকাল ৯ টায় শুরু হওয়া এই এয়ার শো, শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে। 

এই প্রদর্শনীমূলক বিমান মহড়ায় ওড়ানো হবে ভারতীয় বিমান বাহিনীর সুখোই সু-৩০ ফাইটার্স, ডোরনিয়ের ডো-২২৮ সারভেইলেন্স এয়ারক্রাফট, আন্তোনভ এএন-৩২ ট্রান্সপোর্ট প্লেন, চিনুক হেভি লিফট হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার। ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল দক্ষতা, নির্ভুলতা এবং পেশাদারিত্বকে উপস্থাপন করাই এই এয়ার শো-এর প্রধান উদ্দেশ্য বইলে জানিয়েছেন ইস্টার্ন কমান্ড শাখার কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানে এয়ার শো-এর পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন আলোকচিত্র ও প্রকাশনার প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক একটি চলচ্চিত্রও প্রদর্শন করা হবে।

 ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতালাভের পর কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত এবং পাকিস্তান। এসব যুদ্ধের মধ্যে ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানে যা বর্তমান বাংলাদেশের যুদ্ধ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণ করাকে নিজেদের সবচেয়ে নিখুঁত সামরিক বিজয় বলে মনে করে ভারত।

১৯৭১ সালে প্রায় ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নেয়ার পর ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে যুদ্ধের শেষ পর্যায়ে ২১ নভেম্বর মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী। ৩ ডিসেম্বর থেকে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী অপারেশন শুরু করার মাত্র ১৩ দিনের মাথায় ১৬ ডিসেম্বর ৯৩ হাজার সেনাসহ ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানের সেনাবাহিনী। পৃথিবীর মানচিত্রে আনুষ্ঠানিক ভাবে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের।

ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন কমান্ডের জন্য তাই ১৬ ডিসেম্বর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটি দিন। কারণ বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর ১৩দিনের যুদ্ধে এই কমান্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বলেই পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য করে যত বিমান অভিযান হয়েছে, সবই পরিচালনা করেছে ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪