| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

  • আপডেট টাইম: 11-12-2025 ইং
  • 153169 বার পঠিত
নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে তীব্র সমালোচনা করেছেন। রাজ্যের কৃষ্ণনগরে এক সমাবেশে তিনি বলেন, ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় কারও নাম বাদ দিলে রাজ্যের নারীরা রান্নাঘরের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের অধিকার রক্ষার জন্য প্রস্তুত থাকবেন।

তিনি বলেন, ‘মা-বোনরা, যদি তোমাদের নাম কেটে দেয়, তোমাদের তো সরঞ্জাম আছে, তাই না? শক্তি তো আছে, তাই না? নাম কেটে দিলে কি তোমরা ছাড়বে? নারীরাই সামনে থেকে লড়বে, পুরুষরা থাকবে পেছনে।

মমতা আরও অভিযোগ করেন, বিজেপি নির্বাচনকালে বাইরে থেকে লোক এনে বিভাজন ছড়ানোর চেষ্টা করে। তিনি ধর্মনিরপেক্ষতার পক্ষে নিজের অবস্থান তুলে ধরে বলেন, আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়।’

কলকাতায় আয়োজিত গণ গীতা পাঠ কর্মসূচি প্রসঙ্গে মমতা বলেন, ‘‘বাড়িতে প্রয়োজন হলে গীতা পাঠ করি, সভা করার দরকার নেই। ঈশ্বর আমাদের অন্তরে আছেন।’’ তিনি আরও বলেন, রমজান হোক বা দুর্গাপূজা, আমরা একসঙ্গে প্রার্থনা করি। ধর্ম মানে পবিত্রতা, মানবতা, শান্তি—সহিংসতা বা বিভাজন নয়।

মুখ্যমন্ত্রী নেতাদের উদাহরণ দিয়ে বলেন, ‘রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু তারা মানুষকে কখনও বিভক্ত করেননি। তাহলে তোমরা কে?

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪