| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি

  • আপডেট টাইম: 12-12-2025 ইং
  • 152832 বার পঠিত
৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও বড় ধরনের ভূমিকম্প। ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। শুক্রবার ( ১২ ডিসেম্বর ) স্থানীয় সময় সকালে জাপানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানে ৬.৭ মাত্রার ভূমিকম্প। প্রথমে জাপানের আবহাওয়া সংস্থা এর মাত্রা ৬.৫ বলে জানালেও পরে তা সংশোধন করে ৬.৭ নিশ্চিত করে।

ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকায় সর্বোচ্চ এক মিটার বা তিন ফুট উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর মাত্র কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে আহত হয় অন্তত ৫০ জন। ধারাবাহিক ভূমিকম্পে আতঙ্কে আছে স্থানীয় জনগণ।

উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় নিয়মিতভাবেই ভূমিকম্পের সম্মুখীন হয়। ২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত।

এতে ২২ হাজারের বেশি মানুষ মারা যান এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪