| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে হামলায় নিহত অন্তত ১০

  • আপডেট টাইম: 14-12-2025 ইং
  • 147536 বার পঠিত
অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে হামলায় নিহত অন্তত ১০

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সৈকতে বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন । নিহতদের মধ্যে একজন হামলাকারী এবং বাকি ৯ জন জনসাধারণ এবং হামলায় আহত হামলাকারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।  

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করে বলেছেন, ‘জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন।

দেশটির সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন জানান, তিনি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন এবং, চারদিকে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, হনুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সমুদ্রসৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর ওপর সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে।

 বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমুদ্রসৈকতগুলোর মধ্যে বন্ডি একটি।  সাধারণত গ্রীষ্মকালে সন্ধ্যায় এই সৈকত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪