| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বলিভিয়ায় বন্যায় ৭ জনের প্রাণহানি

  • আপডেট টাইম: 15-12-2025 ইং
  • 147171 বার পঠিত
বলিভিয়ায় বন্যায় ৭ জনের প্রাণহানি

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ অঞ্চলে  ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। ১৫ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ও শনিবারের অতিবর্ষণের কারণে নদীর বাঁধ ভেঙে সরকারি স্থাপনা ও অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের এলাকা প্লাবিত হয়েছে এবং বহু ঘরবাড়ি তলিয়ে গেছে। এখনও পানিবন্দি অবস্থায় প্রায় শতাধিক মানুষ রয়েছেন।

উদ্ধারকারীরা জরুরি ভিত্তিতে বিপর্যস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানিতে আটকা পড়া গবাদি পশু উদ্ধারে কাজ করছে তারা। বন্যায় কমপক্ষে ৬০০ পরিবার সেইসঙ্গে বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে । 

বন্যার ভয়াবহতা বিবেচনা করে, বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ সরকারি প্রাসাদে একটি সংকট কেন্দ্র স্থাপন করে তা নিজ দায়িত্বে পরিস্থিতি তদারকি করছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪