| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে গোলাগুলি, অভিযুক্ত বাবা-ছেলে

  • আপডেট টাইম: 15-12-2025 ইং
  • 147168 বার পঠিত
অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে গোলাগুলি, অভিযুক্ত বাবা-ছেলে

রোববার অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় সাজিদ আকরাম  ও নাভিদ আকরামকে অভিযুক্ত করা হয়েছে। আক্রমণ কারীরা বাবা ও ছেলে উল্লেখ করে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলায় ঘটনাস্থলে ৫০ বছর বয়সী বাবা সাজিদ আকরাম  নিহত হয়েছেন। এ ছাড়া ছেলে নাভিদ আকরাম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান পুলিশ। এ হামলায় আরও অন্তত ১৫ জন নিহত হয়েছেন। জ্যেষ্ঠ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বরাতে বলা হয়েছে হামলার পর সিডনির বনিরিগ এলাকায় নাভিদ আকরামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। 

হামলার ঘটনাস্থল থেকে আকরামের ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। তিনি সিডনির সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি এবং পাকিস্তানের ইসলামাবাদের হামদর্দ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আল মুরাদ ইনস্টিটিউটেও অধ্যয়ন করেন। পুলিশ রোববারের এই হামলাকে উদ্দেশ্যপ্রণোদিত অ্যান্টি-সেমিটিক হামলা হিসেবে বিবেচনা করছে।  

হামলাকারীদের পরিচয় প্রকাশ না করে পুলিশ জানিয়েছে, নিহত সাজিদ আকরামের কাছে  ২০১৫ সাল থেকে  লাইসেন্স  করা আগ্নেয়াস্ত্র ছিল এবং তার ছয়টি লাইসেন্সধারী অস্ত্র আছে। ১৯৯৮ সালে তিনি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় এসে বসবাস শুরু করেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪